পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা

 কবিতার শিরোনাম: “মরীচিকার অনুভূতি” লেখক: রাসেল রানা (কবিতার বিজ্ঞানী)                               কবিতা:- মরীচিকার অনুভূতি যেমন কল্পনা, মেটে না কখনো জলের তৃষ্ণা। দেখতে জল হলেও তা স্মৃতিভ্রম, মস্তিষ্ক নির্ণয় করতে ব্যর্থ— কোনটি সত্য, কোনটি মিথ্যা। ছুটতে ছুটতে অবিরাম, অন্তহীন জীবনের স্রোতের প্লাবনে, যেখানে মস্তিষ্কের স্নায়ুকোষে সরাসরি আঘাত করে বিশ্বাসীর মাঝে লুকিয়ে থাকা অবিশ্বাস। মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ বাড়াতে থাকে বিষাক্ত টক্সিন, ড্রাগের মতো অনুভূতি— মিথ্যা ভালোবাসায় আঁকা একটি নকল ছবি। জীবনের ঘড়ির কাঁটার উল্টো দিকে অতীতে গিয়ে ফিরি, মস্তিষ্কের দৃশ্য-স্মৃতিতে ধারণ করা যে ছবিগুলো রেখেছিলাম, আসলে তা সত্য নয়, সেগুলো কেবল স্মৃতিভ্রম। মস্তিষ্ক এখন আর অতীতের ফেলে আসা মিথ্যা স্মৃতিগুলোকে বিশ্বাস করতে চায় না। -------------------------------------------------------------------------- কবিতাটির বিজ্ঞান গবেষণা ভিত্তিক ব্যাখাঃ কবিতা: “মরীচিকার অনুভূতি” লেখক: রাসেল রানা (কবিতার বিজ্ঞানী) এই কবিতায় মরীচিকাকে একটি বৈজ্ঞানি...